শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন

খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময়

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.৪০ পিএম

যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের জনসাধারনের সাথে মতবিনিময় সভা করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ। শনিবার বিকেলে ইউনিয়নের আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা-খলিশাকুড়া মাঠে এ সভা করা হয়।

সভায় বখতিয়ার ফিরোজ বলেন, “বিগত ফ্যাসিস্ট সময়ে খোকশাবাড়ি ইউনিয়ন সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে চাই।” তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে কাজ করবো।

তিনি আরো বলেন, বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, জনগণের ভালোবাসায় আমার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।”

স্থানীয় বিএনপি নেতা মোবারক হোসেন মকরুম মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা মশিউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মনিরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মৃদুল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল রানা, জাসাস নেতা মোশারফ হোসেন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা