শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন

সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮.২৫ পিএম

কাজিপুর সংবাদদাতা

সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত বালু পরিবহন, বালু ঢেকে না নেওয়া, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা এবং ফার্মেসিতে অনিয়মের দায়ে মোট ৮ জনকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মেঘাই এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।

অভিযান চলাকালে তিনটি ট্রাকে অতিরিক্ত বালু পরিবহন এবং যথাযথভাবে বালু ঢেকে না নেওয়ার অপরাধে তিনজন ট্রাকচালককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট পরিধান না করার অপরাধে চারজন মোটরসাইকেল চালককে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, মেঘাই এলাকার একটি ফার্মেসিতে ওষুধের ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। পাশাপাশি ফার্মেসিটির পরিবেশ ধুলাবালিযুক্ত ও অপরিচ্ছন্ন থাকায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টের মাধ্যমে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, নিয়ম মেনে পণ্য পরিবহন এবং ফার্মেসিতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে আইন প্রয়োগ করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা