শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.৪৫ পিএম

যমুনার কথা প্রতিবেদক

আলোকিত মানুষ চাই এই স্লোগান কে সামনে রেখে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞান চর্চায় উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের জেলা সরকারি গ্রন্থাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভ্রাম্যমান লাইব্রেরীর ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

এ উপলক্ষে জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আমির হোসেন সভাপতিত্বে করেন। সঞ্চালনা করেন লাইব্রেরি ইনচার্জ ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের কর্মকর্তা ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী আয়োজন পাঠকদের বই পড়ায় আরও উৎসাহিত করবে।

তারা আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম। তাই শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে বইমুখী করতে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা,আলোকিত শিক্ষার কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলার কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও জেলা সরকারি গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান সজিব আহমেদ।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা