শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

রায়গঞ্জে ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.০৪ পিএম

রায়গঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে সকালে ভূমিহীন সমিতির সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসে জমায়েত হন।

ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসেম, সহ-সম্পাদক রিনা বেগম ও জাকিয়া বেগম, নিজেরা করি সংস্থার সমন্বয়কারী আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় সংগঠক সাইফুরনাহার রত্না, সাংবাদিক দীপক কুমার কর, সমাজসেবক সাইফুল ইসলাম ও রেজাউল করিম দুলাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি ভূমিহীন সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক পরিবেশন করা হয়। এতে ভূমিহীন সমিতির সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা