রায়গঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজার ও ঢাকার মালিবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে সবুজ হোসেনকে (২৫) ৩০ পিস ইয়াবাসহ এবং ঢাকার মালিবাগ এলাকা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে প্রহল্লাদ সরকার গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।