বেলকুচি সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচিতে এক যুবককের গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। নিহত নূর নবী (৩০) উপজেলা রাজাপুর ইউনিয়ন কদমতলী গ্রামের কেরামত আলীর ছেলে। শুক্রবার সকালে নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বেলকুচি থানা ওসি মোঃ মোক্তারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা ঘটনাটি আত্বহত্যা বললেও আসলে কি কারনে ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারন জানা যাবে।