শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ রায়গঞ্জে ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে সাংস্কৃতিক কার্যক্রমে গতি কম, সরকারী অনুদানে বৈষম্য শাহজাদপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান চলনবিলে মাছের সংকটে শুটকি উৎপাদনে ধ্বস অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেল রায়গঞ্জের মুন্না

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫.২৫ পিএম

টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারে জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানে শনিবার সকালে সালিশ বৈঠক বসে। সেখানে বিরোধের মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, গতকাল একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেটির সমাধানে আজ সকালে পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়। পরে সালিশ শেষে পুলিশ চলে গেলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা