শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন

খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.১৭ পিএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও টিন প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের হাতে সরকারী অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম, ফরিদুল ইসলাম, নাজমা বেগম, আকবর আলী, মানিক হোসেন, আক্তার হোসেন ও নুর আলম মোল্লাকে ১০ হাজার করে নগদ টাকা দেওয়া হয়। এছাড়াও ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ২ বান্ডিল করে ঢেউটিন প্রদান আশ্¦াস দিয়েছেন জেলা প্রশাসক।

এ-সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মিলন ইসলাম সরকার,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হ্নদয় সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা এলাকার নুর আলম মোল্লার মার্কেটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুরো মার্কেট পুড়ে যায়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা