যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও টিন প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের হাতে সরকারী অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম, ফরিদুল ইসলাম, নাজমা বেগম, আকবর আলী, মানিক হোসেন, আক্তার হোসেন ও নুর আলম মোল্লাকে ১০ হাজার করে নগদ টাকা দেওয়া হয়। এছাড়াও ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ২ বান্ডিল করে ঢেউটিন প্রদান আশ্¦াস দিয়েছেন জেলা প্রশাসক।
এ-সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মিলন ইসলাম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হ্নদয় সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা এলাকার নুর আলম মোল্লার মার্কেটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুরো মার্কেট পুড়ে যায়।