শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত দখলমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত দখলমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯.১৬ পিএম

মোঃ হোসেন আলী ছোট্ট:

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং শহরের ফুটপাত দখলমুক্ত করতে সিরাজগঞ্জে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভা।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় পৌরসভার ১৫টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসক নিজেও অংশগ্রহণ করেন।

এ কার্যক্রমের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখবে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা