শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত দখলমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা

বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.৫৩ পিএম

বেলকুচি সংবাদদাতা

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকন্দগাঁতি যাত্রী ছাউনিতে এসে শেষ হয়। এতে যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে অংশ নেন।

র‌্যালি শেষে স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তৃণমূল পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ছড়িয়ে দিতে আগামী দিনের যে কোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা