শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত দখলমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান, ৮ জনকে জরিমানা শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা

শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮.০৬ পিএম

যমুনার কথা ডেস্ক
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে সিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। এ কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম সম্প্রতি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শনিবার প্রকাশিত ফলাফলে জানা গেছে, রাজশাহী বোর্ডের অধীনে মোট ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানে মোট ১৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের তিনজন পরীক্ষার্থীও রয়েছেন। অন্যদিকে, রাজশাহী বোর্ডে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রতিষ্ঠানে মোট ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানিয়েছেন, শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোকে চিঠি দেওয়া হবে। কেন এমন ফলাফল হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তিনি আরও জানান, আগের বছরগুলোতে শতভাগ অকৃতকার্য হওয়া কয়েকটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে বোর্ডে ডাকা হয়েছিল। তবে চলতি বছর আগের সেই প্রতিষ্ঠানগুলোর কোনোটিতেই শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেনি।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা